01309131483
দক্ষিণ গহিরা খাঁন সাহেব আবদুল করিম উচ্চ বিদ্যালয় সর্বপ্রথম ১৯৯৭ সালে যাত্রা শুরু করে। অত্র বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ঠ অবদান রয়েছে এলাকাবাসীর। বিশেষ করে মরহুম মেজর জেনারেল (অব:) ইসকান্দর করিম সাহেব এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য নিজস্ব জমিদান করেন। পরবর্তীতে মেজর জেনারেল (অব:) ইসকান্দর করিম সাহেব এর পিতা মরহুম খাঁন সাহেব আবদুল করিম সাহেব এর নাম অনুসারে অত্র বিদ্যালয় নামকরণ করা হয়। উল্লেখ্য মরহুম খাঁন সাহেব আবদুল করিম ১৯২৩ খ্রিষ্টাব্দে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে সরকারী চাকুরী লাভ করেন এবং সিভিল সার্ভিসে উচ্চপদে আসীন হয়ে ১৯৫২ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণ করেন। দক্ষিণ গহিরা এবং তৎসংলগ্ন এলাকাসমূহে শিক্ষার আলো প্রসার এবং বিস্তার করার জন্য খাঁন সাহেব এর পরিবারবর্গ এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য মেজর জেনারেল (অব:)ইসকান্দর করিম সাহেব কলকাতার সেন্ট জেম্স স্কুল হতে ১৯৪১ সালে মেধা তালিকায় কৃতিত্বের সাথে স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হন। স্কুল সাার্টিীফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর ভর্তি হলেন কলকাতার বিখ্যাত ও ঐতিহাসিক লা মার্টিন কলেজে। ১৯৪৩ সালেই এ কলেজ হতে স্বর্ণপদক ও ভাইসরয় উপাধি নিয়ে কৃতিত্বের সাথে মেধা বৃত্তি নিয়ে আই. এ পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ হতে বিএসসি অনার্সে লেখাপড়ার সাথে সাথেই অনার্স পরীক্ষার পূর্বেই ১৯৪৪ সালে ব্রিটিশ ইন্ডিয়ান সেনাবাহিনীতে যোগদান করেন। বিদ্যালয়টি পৃৃথিবীর অন্যতম প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদীর পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত। বর্তমানে বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ১৩০ শতক। তাছাড়াও রয়েছে বিদ্যালয়ের নিজস্ব বিশাল খেলার মাঠ। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ খুব সুন্দর। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যাও সন্তোষজনক। অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরে নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আশা করি ভবিষ্যতেও সকলের সার্বিক সহযোগিতায় অত্র বিদ্যালয়ের ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।